নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার জন্মদিন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার:- আসানসোল এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষানুরাগী হলেন শচীন রায়। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এলাকার মানুষের জন্য তিনি যেমন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকেন তেমনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্প চালু করেছেন। পাশাপাশি আসানসোল নর্থ পয়েন্ট স্কুল, পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মত শিক্ষা প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা। ২৪ শে আগস্ট এই বর্ণময় চরিত্রটির জন্মদিন উপলক্ষ্যে প্রবীর ধরের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের পাশাপাশি একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে চক্ষু ও দাঁতের পরীক্ষা করা হয়। এছাড়া পরিবেশ দূষণ রোধ করার জন্য বৃক্ষরোপণ করা হয়।

ভূমিপূজো করে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এইদিন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ জি মহারাজ স্কুলের রজত জয়ন্তী গেটের উদ্বোধন করেন। পাশাপাশি ভূমিপূজো করে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে আসানসোল রামকৃষ্ণ মিশনের উন্নয়ন তহবিলে ১ লক্ষ টাকার চেক প্রদানের পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য সামাজিক সংস্থা আসানসোল 'প্রগতি'-র কর্তৃপক্ষের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন রায়ের স্ত্রী তথা স্কুলের ডিরেক্টর মিতা রায়, পুত্র তথা স্কুলের ডিরেক্টর গৌরব রায়, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ রাজীব শা, পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পড়ুয়া, শিক্ষক সহ অন্যান্য কর্মচারীরা। শচীন রায় বলেন, আমার লক্ষ্য সমাজের সেবা করা, উন্নয়নমূলক কাজ করা। ঈশ্বরের কৃপায় মানুষের সেবা চালিয়ে যেতে চাই। এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী সৌমাত্মানন্দ জি মহারাজকে ধন্যবাদ জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *