চালকহীন সরকারি বাস পিষে দিল তিনটি মোটর বাইক

কৌশিক মুখার্জী: আসানসোল:- চালকহীন সরকারি বাস, পিষে দিল তিনটি মোটর বাইক। ঘটনাটি ঘটেছে, আসানসোলের সরকারি বাস ডিপোর সামনে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে আসানসোলের এসবিএসটিসি ডিপো থেকে এক চালকহীন বাস গেট ভেঙ্গে মূল রাস্তায় চলে আসে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাইককে ধাক্কা মেরে ডিভাইডারে আটকে যায়। এলাকাবাসীর প্রশ্ন চালক ছাড়া গাড়িটি বেরিয়ে এল কি করে?সেই সময় রাস্তায় লোকজন থাকলে কি ঘটনা ঘটতে পারত।গাড়িটির যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তাও বলতে পারছে না বাস কর্তৃপক্ষ। গাড়িটির চালক কেন ছিল না অথবা কি কারনে আসানসোল ডিপোতে ঢুকে ছিল অথবা আসানসোল ডিপোতে রিপোর্টিং করে ছিল কিনা সেসব প্রশ্নের উত্তর এড়িয়ে যায় এস বি এস টি সি কর্তৃপক্ষ। বাস ও মোটর সাইকেল গুলিকে আটক করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *