দুর্গাপূজোই ভিড়ের পরিস্থিতি তৈরি হলে চতুর্থী থেকেই ড্রপ গেট চালু করে দিতে পারে জেলা পুলিশ

তন্ময় মাহারা: মালদা:- দুর্গাপূজোই ভিড়ের পরিস্থিতি তৈরি হলে চতুর্থী থেকেই ড্রপ গেট চালু করে দিতে পারে জেলা পুলিশ। পাশাপাশি ড্রোন উড়িয়ে দর্শনার্থীদের নিরাপত্তার তদারকি করবে জেলা পুলিশ ও প্রশাসন। প্রতিমুহূর্তে ইংরেজবাজার শহরের অলিতে গলিতে পুজোর কটা দিন কালো পোশাকধারী মহিলা কমব্যাক ফোর্সের টিম স্কুটি নিয়েও নজরদারি চালাবে। শনিবার রাতে জেলা পুলিশের পুজো গাইড ম্যাপ উদ্বোধনের পরই এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এদিন মালদার ইংরেজবাজার শহরের পুলিশ ক্লাবের একটি ভবনে জেলা পুলিশের গাইড ম্যাপ উদ্বোধন করা হয়। পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, তৃণমূলে রাজ্যসভার সাংসদ মৌসম নূর, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। এদিন জেলা পুলিশের গাইড ম্যাপে ইংরেজবাজার এবং পুরাতন মালদার মূলত পুজোগুলি ব্যাখ্যা তুলে ধরা হয়। কোথায় কি ধরনের ড্রপ গেট থাকবে, পুলিশি নিরাপত্তা এবং চেকপোস্ট কোথায় কোথায় থাকবে এরকমই নানান বিষয়গুলি জেলা পুলিশের এই গাইড মাপের তুলে ধরা হয়। পাশাপাশি দর্শণার্থীদের সুবিধার ক্ষেত্রে বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতা মূলক নম্বর এবং ক্যাম্প এই গাইড ম্যাপে উল্লেখ করা হয়েছে। 

এদিন এই কর্মসূচির পর জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ইংরেজবাজার ব্লকে ৩৩২ টি দুর্গাপূজা হয়। যার মধ্যে বিগ বাজেটের ক্লাব রয়েছে। তেমনি বনেদি বাড়ির জমিদার বাড়ির পুজো রয়েছে। ইংরেজবাজার পুরসভা এলাকায় ১৫০ টিরও বেশি দুর্গাপূজা হয়। জেলায় মোট পুজোর সংখ্যা ১০০৭ টি। এবারে দর্শনার্থীদের সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করার ক্ষেত্রে বিশেষভাবে নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে । মূলত যেসব জায়গায় সিসি ক্যামেরা বসানো থাকবে না, সেখানেই ড্রোন উড়িয়ে নিরাপত্তার তদারকি চালানো হবে। ইতিমধ্যে এই দুর্গা পুজোর জন্য মহিলাদের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। যারা স্কুটি নিয়ে বিভিন্ন শহরের অলিগলি থেকে শুরু করে ব্যস্তবহুল জায়গাগুলির নজরদারি চালাবে।পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব আরও বলেন, এবছর দুর্গাপূজায় জন্য ৪,৪০২ জন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকছে। ৫৫৭ জন মহিলা সিভিক ভলেন্টিয়ার থাকছে। ৫৩ টি আরটি মোবাইল থাকছে। ২৪৬ পুলিশ অফিসারেরা নিযুক্ত থাকবেন। ৭৩ টি ভ্রাম্যমান মোটরবাইক পুলিশ মোবাইল পুজোয় দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে। এবারে ইংরেজবাজার শহরের প্রতিমা দর্শনের ক্ষেত্রে ৭৮টি ড্রপ গেট তৈরি করা হয়েছে। মূলত দুপুর তিনটা থেকেই পুজোর কটা দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে সোমবার চতুর্থীর দিন অধিকাংশ পুজোগুলি উদ্বোধন হয়ে যাবে, দর্শনার্থীদের যদি শহরে বিপুল মাত্রায় ভিড় হয় তাহলে ওইদিন থেকেই প্রস্তুতিমূলক ড্রপ গেট চালু করে দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *