আসানসোল ✍ Final Exposer

দুষ্কৃতীদের তাণ্ডবে বন্ধের মুখে কাশিডাঙ্গা চিকিৎসা সেন্টার

কৌশিক মুখার্জী: বারাবনি:- ১৯৮৩ সাল থেকে মাইন্স বোর্ড অফ হেলথের চিকিৎসক ডাক্তার জেপি সিনহা বারাবনি বিধানসভার অন্তর্গত কাশি ডাঙ্গা একটি চিকিৎসা সেন্টার চালান।এই চিকিৎসা সেন্টারে দূর দূরান্ত থেকে প্রচুর দুস্থ মানুষ চিকিৎসা করাতে আসেন,কিন্তু বছর খানেক ধরে ওই সেন্টারে স্থানীয় দুষ্কৃতীদের তাণ্ডবে ওই সেন্টারটি বন্ধ করে দিতে বাধ্য হবেন বলে জানান চিকিৎসক জে পি সিনহা। চিকিৎসক জেপি সিনহা জানান এই বিষয়ে পুলিশ প্রশাসনকেও একাধিকবার জানানো হয়েছে, পাশাপাশি স্থানীয় নেতাদের কাছেও জানানো হয়েছে।কিন্তু কোনো লাভ হয়নি।

https://youtu.be/ZFB286ZUxUo?si=YIx6WlpfYQbiBmdn

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার