আসানসোল ✍ Final Exposer

১৪ বছরের নিখোঁজ কিশোরীকে উদ্ধার করলো হীরাপুর থানার পুলিশ

কৌশিক মুখার্জী: আসানসোল:- হীরাপুর থানার অন্তর্গত বার্নপুরের নরসিংহবাঁধের কাঠগোলার বাসিন্দা ১৪ বছরের এক কিশোরী গত ২৭ মে নিখোঁজ হয়।এ ব্যাপারে পরিবারের তরফে হীরাপুর থানায় একটি নিখোঁজ মামলা অভিযোগ দায়ের করে থানায়। মামলার তদন্ত শুরু করে পুলিশ এবং নিখোঁজ ঐ কিশোরীকে পাটনা থেকে নিরাপদে উদ্ধার করেছে হীরাপুর থানা পুলিশ বলে জানা যায়।শুক্রবার সকালে হীরাপুর থানা পুলিশ পাটনা থেকে মেয়েটিকে নিয়ে বার্নপুরে পৌঁছায়।কিশোরীর মা তার মেয়েকে নিরাপদে পুনরুদ্ধারের জন্য হীরাপুর থানার প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

https://youtu.be/heKRdyyQpC8?si=2NEM37BtJUxnof4K

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার