আসানসোল ✍ Final Exposer

জলাশয় জমি থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে এলাকায় চঞ্চল্য

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়ি রোডের সোদপুর এরিয়া অফিস সংলগ্ন একটি জলাশয় জমি থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে এলাকায় চঞ্চল্য।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।মৃত মহিলার নাম সুমন কুমারী (৩৭)চিনাকুড়ি তিন নম্বর নুনিয়া পাড়ার বাসিন্দা বলে জানা যায়।গোটা ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।মৃতের ভাই বলেন গত ২৮তারিখেও প্রতিদিনের মত প্রাতঃ ভমনে বার হয় কিন্তু তারপর আর বাড়ি ফেরে না খোঁজাখুঁজি করে কোনো খোঁজ না মেলায় নিয়ামতপুর ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের পক্ষ থেকে।রবিবার ঐ মহিলার দেহ উদ্ধার হয়।এলাকায় শোকের ছায়া।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার