জেলার আপডেট ✍ Final Exposer

বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু,তদন্তে পুলিশ

কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং:-

বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আলাউদ্দিন সেখ(২৮)।ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত তাম্বুলদহ ১ পঞ্চায়েতের বিবিরাবাদ গ্রামে।ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,জীবনতলা থানার অন্তর্গত দক্ষিণ পাতিখালি গ্রামের যুবক আলাউদ্দিন সেখ।সোমবার দুপুরে বিবিরাবাদ গ্রামের সৈদুল মোল্লার বাড়িতে ইলেক্ট্রিকের কাজ করতে গিয়েছিলেন।বিদ্যুতের খুঁটির উপর উঠে কাজ করছিলেন।আচমকা বিদ্যুৎপৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে মাটিতে পড়ে যায় ওই যুবক।তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
সৈদুল মোল্লা জানিয়েছে, বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিল। আচমকা খুঁটি থেকে নীচে পড়ে যায়। তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাই। বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার