জেলার আপডেট ✍ Final Exposer

ডায়মন্ড হারবার নির্বাচন ফলাফল ২০২৪ দেশে রেকর্ড, ৭ লাখ পার অভিষেকের সেই আনন্দে মহিলাদের সঙ্গে ফুচকা খেতে মেতে ওঠে সদস্যা রাফিয়া মহসিনা

বাইজিদ মণ্ডল ডায়মন্ড: হারবার:-  ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। সেখানে প্রার্থী স্বয়ং তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই সব নজর সেই দিকেই ছিল সকলে। এই কেন্দ্রের ক্ষেত্রে মূল বিষয় হল মার্জিন, এমনটাই স্পষ্ট করছে রাজনৈতিক মহল। এদিকে ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে ফলাফলের দিক দিয়ে ২০২৪ দেশে রেকর্ড ৭ লাখ পার অভিষেকের। সেই আনন্দে যুব নেতা রব্বেল এর উদ্যোগে ও সদস্যা রাফিয়া মহসিনা (ঝিলিক পুরকাইত) এর নেতৃত্বে বাসুল ডাঙ্গা অঞ্চলে পঞ্চগ্রাম ১৬৫ নম্বর বুথে এলাকার সকল মহিলাদের সঙ্গে নিয়ে ফুচকা খেতে মেতে উঠতে দেখা যায়। রাফিয়া মহসিনা তিনি জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রেকর্ড ভোটে নির্বাচিত হয়েছেন সেই খুশিতে এলাকার মহিলাদের ফুচকা খাওয়ানো হয়। সর্ব সাধারণের জন্য মিষ্টি মুখ করার ব্যবস্থা করা হয়,তবে মহিলারা ফুচকা খেতে ভালো বাসে সেই জন্য শুধু মহিলাদের জন্য এই ব্যবস্থা করা হয়। সূত্রে জানা যায় বিজেপি সবথেকে দেরিতে প্রার্থী দিয়ে ছিল এই কেন্দ্রে। অন্যদিকে বামেদের প্রার্থী ছিল প্রতীক উর রহমান।এই কেন্দ্র অতীতে 'বামেদের গড়' হিসেবে পরিচিত ছিল। ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং জয়ী হন। এরপর থেকে সেখানে রাজ্য শাসক দলের জয়ের ধারা অব্যাহত। বর্তমানে তৃণমূলের 'দুর্জয় ঘাঁটি' ডায়মন্ড হারবার। এবারেও সেখানে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল এই কেন্দ্রে জয় নিয়ে আলাদা করে কোনও প্রশ্ন রাখতে, তুলতে চান না। তাঁদের কথায়, শুধুই মার্জিনের দিকে নজর ছিল, তা পার হয়ে দেশের মধ্যে রেকর্ড করলো আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার