জেলার আপডেট ✍ Final Exposer

শেষ হাসি হাসলেন সুলতান ঘরণী


সুমিত চক্রবর্তী: উলবেড়িয়া:-

প্রত্যাশা মতই উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ জয়ী হলেন। তবে এবারে তার ব্যবধান বেশ কিছুটা বেড়ে গেল। গত লোকসভা নির্বাচনে সাজদা আহমেদ ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু এবারে তার ব্যবধান সামান্য বেড়ে হয়ে গেল, যদিও নির্বাচনের আগে সাজদা আহমেদকে প্রচারের নিরিখে বেশ কিছুটা চ্যালেঞ্জে ফেলে দিয়েছিলেন উলুবেরিয়া বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। কিন্তু শেষ হাসি হাসলেন সুলতান ঘরণী। এদিন এই জয়কে মা মাটি মানুষের জয় বলে মন্তব্য করেছেন উলুবেরিয়া এলাকার বাসিন্দা তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উলুবেরিয়া বিরশিবপুরে গণনা কেন্দ্রের বাইরে উচ্ছ্বাসে ভেসে যান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার