আসানসোল ✍ Final Exposer

সরস্বতী পূজোতে মহিলা পুরোহিত

রমিত সরকার: নদীয়া:-

পুজো করবেন কেবল পুরুষ ব্রাহ্মণরাই। আদ্যিকালের সেই ধারণা কবেই গিয়েছে মুছে । মহিলা পুরুতের পুজো করা নিয়ে সমাজে এখন এক বহুল চর্চিত বিষয় ।

তেমনি এক ঘটনা চোখে পরলো কৃষ্ণনগরের এক বেসরকারি স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ কেন্দ্রে । এই খানে দেখা মিলল এক জন মহিলা পুরোহিত কে। প্রচলিত প্রথা সম্পূর্ণ ভেঙে সংস্কৃত ও বাংলা মন্ত্রোচ্চারণের মাধ্যমে বীণাপাণির আরাধনায় মেতে উঠলেন তারা।
মায়ের সকলের পুজো সকলের জন্য, তরে। সেখানে কেবল জাতপাতে, পুরুষ, মহিলার নিরিখে পুজো করতে পারবেন না কেউ, এমন ভাবনাকে আদ্যন্ত অবাস্তব বলেই মনে করেন। সেন্টারের কর্নধার সাত্যকি চাকি জানান বিগত তিন বছর ধরেই তারা মহিলা পুরোহিত ছবি মিত্র চ্যটার্জি তাদের এই পুজোতে পৌরহিত্য করে চলেছেন। একজন এই আধুনিক যুগে দাঁড়িয়ে পুরুষ যদি পৌরহিত্য করতে পারে তাহলে মহিলার কেন পারবেননা । বর্তমান সময়ে যেখানে সমস্থ কাজেই মহিলাদের গুরুত্ব এবং অবদান আমাদের চোখে পড়বার মতো।

এদিন তিনি যথাক্রমে সংস্কৃত ও বাংলায় মন্ত্রোচ্চারণ করে সংকল্প থেকে পুষ্পাঞ্জলি, হোম থেকে আরতি- সবটাই সুসম্পন্ন করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার