জেলার আপডেট ✍ Final Exposer

ওঝার দাপট,সাপের কামড়ে শিশুর মৃত্যু

কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং:-

সাপের কামড়ে মৃত্যু হল এক শিশুর। মৃতের নাম মিজানুর মোল্লা(২)।বুধবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়ার তেঁতুলবেড়িয়া গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে বিছানায় বসে খেলছিল ওই শিশু। বিছানার পাশেই ছিল একটি গর্ত। ওই শিশুর ডান হাতে কামড় দেয় একটি কেউটে সাপ।ঘটনায় ওই শিশু চিৎকার করে কান্নাকাটি করলে পরিবারের লোকজন তাকে স্বান্ত্বনা দিয়ে থামানোর চেষ্টা করে।পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশু কে মৃত বলে ঘোষনা করেন।
মৃত্যু হয়েছে জানতে পেরে ওই শিশুর বাবা মোবিন আলি মোল্লা ও কাকা জাকির হোসেন মোল্লা’রা শিশুর দেহ নিয়ে ওঝা-গুণিনের কাছে যাওয়ার জন্য চিকিৎসকদের কাছে অনুরোধ করে। তবে এমন অবাস্তব কথায় কান দেননি ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। ক্যানিং থানার পুলিশ ওই শিশুর মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছে, ‘সাপের কামড়ে শিশু মৃত্যুর ঘটনা খুব দুঃখজনক।ওই শিশু কে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন পরিবারের লোকজন। তা স্বত্বেও শিশুটির বেডে নিয়ে পাল্স পরীক্ষা করা হয়। কোন সাড়া পাওয়া যায়নি।কেউটে সাপ কামড় দেওয়ার পর শিশুর পরিবারের লোকজন সম্ভবত ওঝা-গুণিন করে অতিরিক্ত সময় নষ্ট করে মৃত অবস্থায় শিশুকে হাসপাতালে এনেছিলেন। চিকিৎসা পরিষেবা দেওয়ার কোন সুযোগ ছিল না।পরিবারের অঞ্জতা আর ওঝা-গুণিনের জন্য ওই শিশুর মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, আশ্চর্যের বিষয়,শিশুটির মৃত্যু হওয়ার পরও বাড়ির লোকজন মৃতদেহ নিয়ে ওঝা-গুণিনের কাছে যেতে চাইছে।আজব দুনিয়া’।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার