আসানসোল ✍ Final Exposer

আমরা সবাই পক্ষ থেকে জলসত্রের আয়োজন

আমরা সবাই পক্ষ থেকে জলসত্রের আয়োজন

কৌশিক মুখার্জী: কুলটি:-

প্রতি বছরের মত এবারেও কুলটি থানার চৌরাঙ্গি মোড় সংলগ্ন নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের এলাকায় আমরা সবাই পক্ষ থেকে শনিবার এক জলসত্রের আয়োজন করা হয়।যেখানে পথ চলতি মানুষ সহ বিভিন্ন গাড়ি ও যানবাহনে যাওয়া যাত্রী ও চালকদের হাতে ভিজে ছোলা বাতাসা সহ ঠাণ্ডা পানীয় তথা সরবৎ তুলে দেওয়া হয়। আমরা সবাই এর উদ‍্যোক্তারা জানিয়েছেন।এই জলসত্রের আয়োজন তারা দ্বিতীয় বছরেও সফল ভাবে করতে পেয়েছেন। তাদের এই শিবিরের উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবি তথা ব‍্যবসায়ি মধূসুদন মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক আধিকারিক অনন্ত রায় সহ আরো অনেকে।এছাড়া উদ্যেক্তা মিলনসূত্রধর,আশীষ মাজি, সৌমিত্র গাঙ্গুলী,শেখর মাজি, সুব্রত ব্যানার্জী,কৌশিক মুখার্জি,রাহুল তেওয়াড়ি সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার