আসানসোল ✍ Final Exposer

রানীগঞ্জ ও আসানসোলে গুলি কাণ্ডে আটক এক, উদ্ধার গাড়ি

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- প্রথমে রানীগঞ্জের এক প্রতিষ্ঠিত স্বর্ণ বিপণীতে ডাকাতি এবং পরে মহিষিলা চক্রবর্তী মোড়ে একটি চারচাকা গাড়ি ছিনতাই এর ঘটনার সঙ্গে যুক্ত একজনকে পাকড়াও করে আসানসোল-দুর্গাপুর পুলিশ  কমিশনারেটের পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া গাড়িটিও উদ্ধার করা হয়। জানালেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস। 

     প্রসঙ্গত আজ ভর দুপুরে রানীগঞ্জের স্বর্ণ বিপণীতে ডাকাতির সময় পুলিশের সাথে গুলির লড়াইয়ে একজন দুষ্কৃতী পুলিশের গুলিতে আহত হয়। ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় তারা আসানসোল মহিষিলা চক্রবর্তী মোড়ে একটি চারচাকা গাড়ি নিয়ে চম্পট দেয়। তড়িঘড়ি পুলিশ একটি বিশেষ দল গঠন করে এবং ওই দুষ্কৃতিদের পেছনে ধাওয়া করে। শেষপর্যন্ত ঝাড়খণ্ডের গিরিডি  পুলিশের সহযোগিতায় ওই ছিনতাই হওয়া গাড়িটি পুলিশ উদ্ধার করে। পাশাপাশি ওই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে পুলিশ আটক করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার