আসানসোল ✍ Final Exposer

চার দিন নিখোঁজ থাকার পর পরিত্যক্ত কুয়া থেকে উদ্ধার মৃত দেহ

চার দিন নিখোঁজ থাকার পর পরিত্যক্ত কুয়া থেকে উদ্ধার মৃত দেহ

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার কেন্দা গ্রাম পঞ্চায়েতের ইস্ট কেন্দা দুর্গা মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়া থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার কে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
জানা গেছে স্থানীয়রা আজ সকালে দেহটিকে ওই পরিত্যক্ত কুয়োতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে কুয়োতে জল ভর্তি করে দেহ উদ্ধার করে।পরে স্থানীয়রা সনাক্ত করে মৃত ব্যাক্তি কেন্দা গ্রামের ৩৮ বছরের অভিজিৎ ব্যানার্জী (বড়কা নামে পরিচিত)। মৃতের পরিবারের লোকজনের কাছে জানা গিয়েছে যে অভিজিৎ গত চারদিন থেকে নিখোঁজ ছিল। এই বিষয়ে কেন্দা ফাঁড়িতে নিখোঁজ ডাইরি অভিযোগ করা হয়। দেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে জামুড়িয়া থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার