জেলার আপডেট ✍ Final Exposer

বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

কুতুব উদ্দিন মোল্লা, কুলতলী:-

দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলী থানার অন্তর্গত দেউলবাড়ীর কাঁটামারী গ্রামে।
বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল বৃহস্পতিবার। এদিনের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান নারী ও পুরুষজনেরা। চিকিৎসা করেন কলকাতার প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা । এদিনের শিবির আয়োজন করে কুলতলির কাঁটামারী বালক সংঘ। কলকাতা প্রেমানন্দ হাসপাতালের ম‍্যানেজার মার্ক মলয় আমরস বলেন এলাকার অসহায় মানুষের কথা মাথায় রেখে এমন উদ্যোগ। এছাড়া বলেন এদিন ৪০০ জন ব্যক্তি স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান এদিনের শিবিরে থেকে। পাশাপাশি এদিনের শিবির থেকে প্রায় ২৫০ জন ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। এদিনের শিবিরে তে ১০ জনের চোখে ছানি ধরা পরে। এই সমস্ত রোগীদেরকে ছানি অপারেশন ও বিনা মূল্যে করানো হবে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন প্রেমানন্দ হাসপাতালের ম‍্যানেজার মার্ক মলয় আমরস, ডক্টর প্রতাপ ঢালী, কাঁটামারী বালক সংঘের সম্পাদক তথা সমাজসেবী সমতল নস্কর, নার্স প্রীতি দাস, জয়ন্ত বিট, সহ প্রমূখ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার