আসানসোল ✍ Final Exposer

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন জিটিরোড এর উপর রাস্তা অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের।আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভর অন্তর্গত বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।তাই স্থানীয় মানুষজন পানীয় জ্বলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।এই রাস্তা অবরোধে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার।ঘটনা স্থলে কুলটি থানার পুলিশ।রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ।হাতে জলের দাবির ফ্ল্যাকার নিয়ে।বিক্ষোভে সামলি হয় স্থানীয়রা।প্রায় ঘন্টা খানেক এই অবরোধ চলে।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার