আসানসোল ✍ Final Exposer

উচ্চ মাধ্যমিক পরীক্ষাথীদের জন্য যানবাহনের ব্যাবস্থা ও সাথে ফুল পেন জল দিয়ে শুভেচ্ছা প্রদান:-

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের তরফে জেমারী ও বাসুদেবপুর অঞ্চলের প্রায় ৮০জন উচ্চ মাধ্যমিক পরীক্ষাথীদের জন্য ৮টি টেম্পুর ব্যাবস্থা করা হয়।তাদের জন্য পরীক্ষার প্রথম দিন থেকে অন্তিম দিন পর্যন্ত বিনামূল্যে যাতায়াতের জন্য উদ্যোগ নেওয়া হয় জেমারী বাসুদেবপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের তরফে।তাছাড়া এদিন প্রায় ৮০জন উচ্চ মাধ্যমিক পরীক্ষাথীদের গোলাপ ফুল,পানীয় জলের বোতল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এদিন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান অনীল ধীবর,তৃণমূল নেতা কাজল গোস্বামী,গোপাল দাস,গৌতম দাস সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার