আসানসোল ✍ Final Exposer

সারা দেশের পাশাপাশি আসানসোলেও পালিত হলো ঈদুলআযাহার

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলের বিভিন্ন ঈদগাহ ময়দানে সকালে ঈদের নামাজ পড়ার পর ইসলাম ধর্মের সব থেকে বড় ত্যাগের উৎসব ঈদুল আযহার উপলক্ষে পশু কুরবানীর মাধ্যমে দিনটি পালন করলেন শিল্পাঞ্চলের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মুরগাশোল ঈদগাতে বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষ নামাজ পাঠ করেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রি তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার