আসানসোল ✍ Final Exposer

নার্সিংহোমে বিক্ষোভ আদিবাসীদের

তন্ময় মাহারা: মালদা:-নার্সিংহোমে বিক্ষোভ আদিবাসী কর্মীদের। রাতে ঘুমিয়ে পড়ায় আদিবাসী মহিলা কর্মীকে লাথি মারার অভিযোগ উঠল নার্সিংহোমের এক চিকিৎসকের বিরুদ্ধে। প্রতিবাদে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। চিকিৎসকের শাস্তির দাবিতে বাঁশ, লাঠি নিয়ে নার্সিংহোমের গেটে বিক্ষোভ আদিবাসীদের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসীরা। ঘটনায় আক্রান্ত মহিলা রিনা হাঁসদা মালদা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। এ দিন ভোর সাড়ে ৩টা নাগাদ নার্সিংহোমের কর্তব্যরত অবস্থায় হবিবপুরের বাসিন্দা রিনাকে মারধর করেন চিকিৎসক শশীকুমার গুপ্তা বলে অভিযোগ। অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে তীর ধনুক হাতে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার