আসানসোল ✍ Final Exposer

পোস্ট অফিসের কর্মীকে অপহরণ করে পালাতে গিয়ে বাংলার পুলিশের জালে উত্তর প্রদেশের পুলিশ

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- দুর্গাপুর থেকে এক পোস্ট অফিসের কর্মীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে। এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ সাদা রঙের একটি ইনোভা গাড়িতে করে  পোস্ট অফিসের কর্মীকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্থানীয় পুলিশ কে জানান। ১৯নম্বর জাতীয় সড়ক ধরে চলে যাওয়ার খবর পাওয়া মাত্রই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা ফাঁড়ির অন্তর্গত নাকা পয়েন্ট শুরু হয় নাকা তল্লাশি পুলিশের।১৯নম্বর জাতীয় সড়কের বাংলা ঝাড়খন্ড সীমানায় ঢোকার আগে কন্যাপুর ফাঁড়ির পুলিশ উত্তর প্রদেশ নম্বর লাগানো একটি গাড়িকে আটকায়। জানা গেছে গাড়ির মধ্যে থাকা অপহরণ কারীরা নিজেদেরকে  ইউপি পুলিশ বলে পরিচয় দেয়।আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে বক্তব্য যে ইউপি পুলিশের টিম এসেছিলো তাঁদের কাছে অভিযোগ নিয়ে তাঁদের বক্তব্য তাঁদের কাছে ওই পোস্ট অফিস কর্মীর নামে ওয়ান্টেড রয়েছে। তাই পোস্ট অফিসের কর্মীকে উত্তর প্রদেশ নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কি ভাবে বাইরের রাজ্যের পুলিশ এসে একজনকে এই ভাবে সিনেমার কায়দায় অপহনের মত করে তুলে নিয়ে যাবে। যদি দূর্গাপুর থেকে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় তাহলে প্রথমে স্থানীয় থানায় এসে স্থানীয় পুলিশ কে সাথে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে স্থানীয় আদালতে হাজির করে তারপর নিজেদের রিমান্ডে চাইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি ওরা উত্তর প্রদেশ পুলিশ না কি এটা অপহরণ ??

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার