আসানসোল ✍ Final Exposer

ডাস্টবিনে সদ্যজাত শিশুর দেহ পাওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:- পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগানে এক ডাস্টবিনে সদ্যজাত শিশুর দেহ পাওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার বিকেলে  রয়েল গ্রাউন্ডের পাশে এক ডাস্টবিনের মধ্যে প্লাস্টিকে মোড়া এক সদ্যোজাত শিশু কে পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন ওই ডাস্টবিন ঘিরে ওই শিশুকে দেখতে ভিড় জমায়। এই প্রসঙ্গে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়িকে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করে। স্থানীয়দের প্রথমে অনুমান কেউবা কারা মৃত শিশু প্রসব হওয়ার পর সেই শিশুকে এই ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। তবে অনেকেও এটা নিজের পাপ লুকানোর জন্য এমনটা করেছে বলেও দাবি করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার