আসানসোল ✍ Final Exposer

দু বছরের শিশু অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই শিশুটিকে মায়ের কাছে তুলে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ

কৌশিক মুখার্জী: দুর্গাপুর:-

দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় সিনেমা হল সংলগ্ন বস্তির একটি দু বছরের শিশুকে গত রবিবার সন্ধ্যায় অপহরণ করার অভিযোগে চাঞ্চল্য ছড়ায়।রবিবার সন্ধ্যায় স্থানীয় তিলক ময়দানে ওই শিশু অন্যান্য ভাই-বোনদের সাথে খেলা করার সময় একটি বাইকে করে এসে তাকে অপহরণ করে নিয়ে চলে যায় বলে অভিযোগ। এরপরেই দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নামে। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কিন্তু ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই সেই তিলক ময়দানেই পাওয়া গেল ঐ শিশুকে।অক্ষত অবস্থায় পাওয়া যায় ওই শিশুকে। এরপর বি-জোন ফাঁড়ির পুলিশ মঙ্গলবার রাত দশটায় ওই শিশুকে নিয়ে যায় ফাঁড়িতে। তড়িঘড়ি ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ওই শিশুটির পরিবারের সাথে কথা বলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। পুলিশের ভূমিকার প্রশংসা করতে শোনা যায় ওই শিশুর পরিবারের লোকেদের। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে ওই শিশুটিকে কোথায় নিয়ে গিয়েছিল? তা এখনো স্পষ্ট হয়নি পুলিশের কাছে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে তদন্ত যে গতিতে চলছে তেমন ভাবেই চলবে।দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুপ শাস্তি দেওয়া হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার