আসানসোল ✍ Final Exposer

চুরি যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিশ

তন্ময় মাহারা: মালদা:- ফের বিভিন্ন সময় হারিয়ে যাওয়া, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিশ। বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হল মোট ৮৪টি মোবাইল। উদ্ধার মোবাইলগুলি শুক্রবার জেলা পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল প্রকৃত দাবীদারদের হাতে। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল আজ নিজ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। তিনি জানান জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই মোবাইলগুলি হারিয়ে গিয়েছিল বিভিন্ন থানা এলাকা থেকে। হারিয়ে যাওয়ার পরই বিভিন্ন থানায় মেশিন ডাইরিও করা হয়েছিল মালিকদের পক্ষ থেকে। এরপর তদন্তে নেমে সেইসব মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। তাই আজ নিজ মালিকদের হাতে সেই সব মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হল।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার