আসানসোল ✍ Final Exposer

রানীগঞ্জের জাতীয় সড়কে রড বোঝায় লরিতে আগুন

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:- রড বোঝায় ১২ চাকার লরিতে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপরে আগুন ধরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রাত্রি প্রায় দশটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের ১৯ নম্বর জাতীয় সড়কের মাঝে ওভার ব্রিজের ওপর। এদিন আগুন লেগে যাওয়া ওই লরিটি জাতীয় সড়কের ওভার ব্রিজ ধরে পেট্রোল পাম্পের সামনে ডিভাইডারের ব্যারিকেট ভেঙে তা রাস্তার ধারে আছড়ে পড়ে, আর এরই মাঝে গাড়ির মধ্যে থাকা গাড়ির চালক ও খালাসি গাড়ি ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগকে এ বিষয়ে খবর দিলেই দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। জানা গেছে ওই লরিটিতে লোহার রড বোঝাই করে আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার