আসানসোল ✍ Final Exposer

জল প্রকল্পের উদ্বোধন জয়নগরে

মাফরুজা মোল্লা, জয়নগর:-

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প জল স্বপ্ন প্রকল্প কাজের শুভ উদ্বোধন করলেন। জেলা পরিষদের সদস্য শ্রী তপন কুমার মন্ডল। এ প্রসঙ্গে বলেন জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল । চন্দনেশ্বর, ধোসা, পূর্ব চন্দনেশ্বর, সরদারপাড়া সহ একাধিক গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল, ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা সরদার, ভবেশ রঞ্জন চক্রবর্তী, ইসমাইল মোল্লা, ওবায়দুল্লাহ শেখ সহ প্রমূখ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার