আসানসোল ✍ Final Exposer

কয়লা পাচার কাণ্ডে দু'জনের  জেল হেফাজতের নির্দেশ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া এক ইসিএল আধিকারিক সহ দুজনকে চারদিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে সোমবার সিবিআই আদালতে তোলা হলে আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী দুইজনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩ রা জুলাই ধৃতদের আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে ধৃত দু'জনকে কলকাতায় নিজাম প্যালেসে ডেকে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কথায় অসংগতি ধরা পড়লে সিবিআই এই দুজনকে গ্রেফতার করে এবং তাদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে
বিচারক ওই দুজনকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আজই ছিল সিবিআই হেফাজতের শেষ দিন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার