আসানসোল ✍ Final Exposer

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অবৈধ মাটি ও বালি পাচারের বিরুদ্ধে পদক্ষেপ জামুড়িয়া পঞ্চায়েত সমিতির


কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই অবৈধ মাটি ও বালি পাচারের বিরুদ্ধে পদক্ষেপ নিল জামুড়িয়া পঞ্চায়েত সমিতি। সোমবার জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিদ্ধার্থ রানার নেতৃত্বে ভূমি কর্মাদক্ষ জগন্নাথ শেঠ , মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাদক্ষ অনিমেষ ব্যানার্জী, পূর্ত কর্মাদক্ষ উদীপ সিং, কৃষি কর্মাদক্ষ কৌস্তব চক্রবর্তী ৬০ নম্বর জাতীয় সড়কের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধসল মোড়ের কাছে তারা দুটি মাটি বোঝাই ডাম্পার আটক করেন। তাদের কাছে কোন বৈধ কাগজপত্র না থাকায় চালক সহ গাড়ী দুটিকে কেন্দা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়।গত কাল এই ধরনের  অভিযান চালিয়ে চারটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।ধসল মোড়ে অবস্থিত একটি গাড়ি ওজন করার কাটার আড়ালে চলছিল অবৈধ বালি কারবার। খবর পেয়ে সেখানে যান পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ ও সদস্যরা। সেখানে গিয়ে তারা লক্ষ্য করেন প্রায় ১ হাজার থেকে দেড় হাজার সিএফটিরও বেশি অবৈধ বালি মজুদ করা রয়েছে। খবর পেয়ে ভূমি দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা ঘটনা চলে আসেন।
প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনের ভূমিকা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার