আসানসোল ✍ Final Exposer

কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১ শে জুলাই কলকাতায় শহীদ সমাবেশ উপলক্ষ‍্যে দেওয়াল লিখন

কৌশিক মুখার্জী: কুলটি:- মঙ্গলবার কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১ শে জুলাই কোলকাতায় শহীদ সমাবেশ উপলক্ষ‍্যে  প্রচার অভিযান শুরু করা হয়। এদিন কুলটি ব্লকে দেওয়াল লিখনের মাধ‍্যমে এই প্রচার অভিযান শুরু হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ দিয়াসি, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার তথা তৃর্ণমুল কংগ্রেসের নেতা মীর হাসিম ও কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে । এদিন পার্থ দিয়াসি বলেন, ভোটের কারণে বিজেপি রাজ‍্যে নানান মিথ‍্যে প্রচারে বাতাস গরম করতে চেয়েছিল। কিন্তু রাজ‍্যের মানুষ বুঝিয়ে দিয়েছে, তারা মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি ও অভিষেক ব‍্যানার্জির ওপরেই আস্থা রাখেন। তাই এবারের সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক বলে বলেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার