আসানসোল ✍ Final Exposer

রাত্রিবেলায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার মানুষদের

কৌশিক মুখার্জী: কুলটি:- ফের রাত্রিবেলায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার মানুষদের। কুলটির ডিসেরগড় সাক্তরিয়া এলাকায় গত তিন দিন ধরে মিলছে না পানীয় জল। এলাকার মানুষ ফের রাস্তায় নেমে জলের দাবিতে রাস্তা অবরোধ শুরু করে দিয়েছেন। দুদিন আগেই এই এলাকায় জলের দাবিতে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ ।কার্যত পুরসভার ইঞ্জিনিয়ার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা । মারমুখী হয়ে পড়েছিলেন উত্তেজিত মানুষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ ফের জলের দাবিতে, রাস্তায় বসে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার