আসানসোল ✍ Final Exposer

পুকুর ভরাটের অভিযোগ পেয়ে তদন্তে ব্লক প্রশাসন, তবে তদন্তে জানা যায় এই জমি বাইদ,এতে পুকুরের রেকর্ড নেই

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পুকুর ভরাটের অভিযোগ পেয়ে তদন্তে ব্লক প্রশাসন।ঘটনা সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়ানপুরে।রূপনারায়ানপুর অঞ্চলের মানুষরা দিন কয়েক আগে ব্লক প্রশাসনের কাছে এক অভিযোগ তুলে আনে।যেখানে ব্লক প্রশাসনকে জানানো হয় রূপনারায়ানপুর রেল ব্রিজের নিচের জমিতে পুকুর ভরাট করা হচ্ছে।সেই অভিযোগের ভিত্তিতে বিডিও, ব্লকের বিএলআরও,প্রধান যৌথভাবে তদন্ত শুরু করে।তদন্ত করে তারা জমির মালিকদের সমস্ত কাগজ পত্র ক্ষতিয়ে দেখেন।তারপর তারা জানতে পারেন এই জমি বাইদ জমিতে রেকর্ড রয়েছে।এখানে কোনো পুকুরের রেকর্ড নেই।এদিন বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান তারা অভিযোগ পাওয়ার পর তদন্ত করে দেখেছেন।তদন্তে কোনো পুকুরের রেকর্ড নেই।সমস্ত দিক আমরা ক্ষতিয়ে দেখিছি।এটা একটা বাইদ জমি।এতে পুকুরের কোনো রেকর্ড নেই।রূপনারায়নপুর মৌজার জে এল নম্বর ৩৬, দাগ নম্বর ১৯৮ এর যে জমিটি রয়েছে সেটি মিলন কান্তি হালদার নামক এক ব্যক্তি নিজস্ব জমি।এটি রেকর্ডে কোনদিনই পুকুর ছিল না,এটি একটি নিচু জমি।জমির রেকর্ডে বাইদ বলে উল্লেখ রয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার