আসানসোল ✍ Final Exposer

বাস চালকে মারধর করার অভিযোগ,পথ অবরোধ করে বিক্ষোভ বাস চালকের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার অন্তর্গত জেমারী মোড়ে "জয় মাতা দি" নামক চিত্তরঞ্জন কালনা গামী লাইন বাসের চালক এবং খালাসিকে মারধর করার অভিযোগ উঠে।তারই জেরে প্রথমে জেমারী মোড়ে পথ অবরোধ তারপর রূপনারায়ানপুর মোড়ে পথ অবরোধ করেন বাসের চালক ও খালাসি।জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জেমারী মোড়ে জেমারী বাসুদেবপুরের কিছু যুবক এসে "জয় মাতা দি" বাসের চালক ও খালাসিকে ব্যাপক মারধর করে বলে জানা যায়।ক্ষুদ্ধ গাড়ি চালক ও খালাসি প্রথমে বাস নিয়ে পথ অবরোধ শুরু করে জেমারী মোড়ে।সেখানে সালানপুর থানার পুলিশ এসে বাস চালক ও খালাসিকে বুঝিয়ে পথ অবরোধ তোলায়।ঠিক তারপরেই বাসের চালক ও খালাসি এসে রূপনারায়ানপুর মোড়ের মাথায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।সঙ্গে সঙ্গে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ গিয়ে বাস চালকে বুঝিয়ে পথ অবরোধ শেষ করান।এই প্রসঙ্গে বাস চালক পুলিশের কাছে অভিযোগও করা হয়।এই ঘটনা প্রসঙ্গে বাস চালক জানান জেমারী বাসুদেবপুর অঞ্চলের কিছু যুবক এসে আচমকা প্রথমে খালাসীকে মারধর করে।আমি খালাসীকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়।তারা বলে আমরা নাকি গতকাল তাদের গালিগালাজ করেছি।এমন কোনো ঘটনাই হয়নি।তবে কেনো আমাদের মারধর করা হলো।এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।আমাদের একটাই দাবি ওই যুবক গুলিকে গ্রেফতার করতে হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার