আসানসোল ✍ Final Exposer

কয়লা পাচার মামলায় ইসিএলের প্রাক্তন জিএম সহ ধৃত তিনজনের ৫দিনের জেল হেফাজতের নির্দেশ

কৌশিক মুখার্জী: আসানসোল:- কয়লা পাচার মামলায় ইসিএলের প্রাক্তন জিএম সহ ধৃত তিনজনের চারদিনের সিবিআই হেফাজতের শেষ হওয়ার পর শনিবার ফের তাদের কে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হল।ধৃতদের নাম অমিত কুমার ধর (ইসিএলের প্রাক্তন জিএম),সীমন্ত ঠাকুর এবং বিদ্যাসাগর দাস।অভিযুক্তদের আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেনি।অভিযুক্তদের শারীরিক সমস্যার কথা তুলে ধরেন আদালতে।বিচারক আগামী ৩রা জুলাই পর্যন্ত অর্থাৎ ৫দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।পাশাপাশি ঐ দিন বিশেষ সিবিআই আদালতে হাজিরার আদেশ দেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার