আসানসোল ✍ Final Exposer

ছেলেধরা গুজবে আতঙ্কিত রানীগঞ্জ, এক মহিলা সহ তিন যুবক আটক

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:- পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডের অশোক পল্লী কলোনির উন্নয়ন সমিতির ক্লাব সংলগ্ন এলাকায় শনিবার ছেলেধরা গুজব ছড়ালো নিয়ে আতঙ্কিত শিল্পাঞ্চল। এদিন ওই এলাকায় এক মহিলা সহ তিন যুবককে ঘোরাফেরা করা বিষয়টি লক্ষ করে ঐ এলাকার মানুষ। এলাকায় ছেলেধরা ছেলে ধরা এসেছে এই গুজব ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকার মানুষ। ঐ যুবক যুবতী দের আটকে রেখে তুলে দিলো পুলিশ প্রশাসনের হাতে।ঐ যুবক যুবতীরা নিজেদের পরিচয় দিতে গিয়ে নিজেরা একটি অনাথ আশ্রমের নাম করে টাকা সংগ্রহের জন্য এসেছে বলে দাবি করেন।এলাকার মানুষ তাঁদের কাছে থাকা বিভিন্ন কাগজপত্র ক্ষতিয়ে দেখে এবং সেই কাগজ পত্র গুলো জাল।তাঁদের পরিচয় পত্র যে রয়েছে তাও ভুয়ো বলে সূত্রের খবর। আর তাঁদের পরিচয় মিথ্যে দেওয়া হয়েছে।যা দেখিয়ে তারা অর্থসংগ্রহ করেন। ঘটনার খবর দেওয়া হয় রানীগঞ্জ থানায়।পুলিশ কে অনুরোধ করে ঐ যুবতি যুবকদের আটক করে নিয়ে যাওয়ার।যুবতী ও যুবকদের রানীগঞ্জ থানাতে আটক করে নিয়ে যায় জিজ্ঞেসা বাদের জন্য।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার