জেলার আপডেট ✍ Final Exposer

মদ্যপ অবস্থায় অশান্তি ও অবৈধ গাঁজা বিক্রির অভিযোগে  এক ব্যক্তিকে গ্রেফতার করে উস্থী থানার পুলিশ

বাইজিদ মণ্ডল: মগরাহাট:- এলাকায় মদ্যপ অবস্থায় অশান্তি সৃষ্টি করার কারণে ও দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে চলছিল গাঁজা চাষ,ও সেই সাথে বিক্রি করার অভিযোগে, খবর পেয়ে অভিযান চালায় উস্থি থানার পুলিশ। উস্থী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল শেখ এর নির্দেশনায়,গাঁজার গাছ সহ এক জনকে গ্রেফতার করেছে উস্থী থানা পুলিশ। এদিন পি সি অফিসার সাকিব সাহেবের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।২৯ শে জুন ২০২৪ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় আসামী সাদ্দাম লস্কর(রাজা) পিতা আব্দুল বারিক লস্কর উস্থী থানার অন্তর্গত গ্রাম ও পোস্ট ইয়ারপুর আটঘরা পাড়া এলাকায়, মদ্যপ অবস্থায় অশান্তি সৃষ্টি করার অভিযোগ সহ আনুমানিক প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজার গাছ সহ আটক করা হয় আটঘরা এলাকা থেকে। গাছটি ধৃত আসামী সাদ্দাম লস্কর এর বসত ঘর সংলগ্ন এলাকা হতে উদ্ধার করা হয়। এ বিষয়ে সূত্রে বিস্তারিত জানা যায় যে,এলাকায় মদ্যপ অবস্থায় অশান্তি সৃষ্টি করা ও সে দীর্ঘদিন ধরে গাঁজা গাছ গুলো রক্ষণাবেক্ষণ করে আসছে এবং গাজা উৎপাদন করে উস্থী থানার বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে থাকে। সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার সরকারি আদালত ছুটির দিন ছিল তার কারণে আদালতে তোলা হয় নাই। সেই জন্য আসামি সাদ্দাম লস্কর এর বিরুদ্ধে এলাকায় মদ্যপ অবস্থায় অশান্তি সৃষ্টি করা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে ডায়মন্ড হারবার আদালতে তাকে হাজির করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার