জেলার আপডেট ✍ Final Exposer

সুন্দরবনে দেউল ঘরানি জঙ্গলএলাকায় রয়েল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং:-

সুন্দরবনের দেউল ঘরানি জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। বুধবার পর্যটকদের একটি দল জখন বোট নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় বাঘটিকে জঙ্গলের কাছে দেখতে পায়। নদীর পাড়ে বাঘকে দেখতে পাওয়ায় যথেষ্টই খুশি পর্যটক দলটি। বুধবার সেখানেই দেখা মিলল একটি বড়সড়ো রয়েল বেঙ্গল টাইগারের। মূলত নদীর পাশেই জঙ্গলে মধ্যে বাঘ টি হাঁটতে থাকে। ঘুরতে আসা পর্যটকরা সেই মুহূর্তে বাঘ টি কে ক্যামেরা বন্দি করেন। পরে পর্যটক এর বোটটি দেখতে পেয়ে পালিয়ে যায় বাঘটি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার