আসানসোল ✍ Final Exposer

চিনাকুরি এলাকায় ৬ দিন থেকে রহস্য ভাবে নিখোঁজ যুবতী, অপহরণ করে বিক্রি করার অভিযোগ স্থানীয় মহিলার বিরুদ্ধে

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোল পৌর নিগমের ১০১ নম্বর ওয়ার্ডের চিনাকুরি ৯ নম্বর বস্তি এলাকায় ৬ দিন থেকে রহস্য ভাবে নিখোঁজ যুবতী প্রতিমা পাসওয়ানকে অপহরণ করে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ঊর্মিলা দাস নামে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিমা পাসওয়ান এর পরিজনেরা হাঙ্গামা করে। প্রতিমা পাসওয়ান এর পরিবারের বক্তব্য  আজ থেকে ৬ দিন আগে মঙ্গলবার ঊর্মিলা দাস প্রতিমাকে শসা আনার জন্য বাজার পাঠিয়েছিল এর পর থেকে প্রতিমা আর বাড়ি ফেরেনি, পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করার পর প্রতিমার খোঁজ না মেলায় প্রতিমার পরিবারের লোকজন কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে নিখোঁজের লিখিত অভিযোগ জানাই। পাশাপাশি পরিবারের লোকজন পুলিশের কাছে নিখোঁজের পেছনে ঊর্মিলা দাসের হাত রয়েছে বলে জানায় এবং প্রতিমাকে অপহরণ করে বিক্রি করে দিয়েছে বলে জানান।   পরিবারের লোকেরা আরো  বলেন উর্মিলাকে পুলিশ জোর করলে প্রতিমার খোজ পাওয়া যাবে। অপর দিকে প্রতিমার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঊর্মিলা দাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু ৬দিন পার হ্য়েগেলেও খোঁজ না মেলায় রবিবার প্রতিমার পরিবারের লোকজন ঊর্মিলা দাসের সাথে বচসায় জড়িয়ে পরে। 

অপরদিকে ঊর্মিলা দাসের বক্তব্য প্রতিমার পরিবারের লাগানো অভিযোগ মিথ্যা, প্রতিমা তার বাড়ি আসতো কিন্তু তার নিখোঁজের পেছনে তার কোনো হাত নেই।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার