ভোর রাতে একটি পিকআপ ভ্যান গাড়ি ঢুকে পড়াই বিজেপি কার্যালয় ক্ষতিগ্রস্ত সামনের দেওয়ালের কিছু অংশ
কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি কার্যালয়ে মঙ্গলবার ভোর রাতে একটি পিকআপ ভ্যান গাড়ি ঢুকে পড়ে বিজেপি কার্যালয়ে।যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিজেপি কার্যালয়ের সেড সহ বিজেপি কার্যালয়ের সামনের দেওয়ালের কিছু অংশ।ঘটনার বিষয় নিয়ামতপুর ফাঁড়িতে জানানো হয়েছে বলে যানান বিজেপি নেতৃত্ব।
