আসানসোল ✍ Final Exposer

দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মধুপুর পূর্বপাড়ায়

তন্ময় মাহারা: মালদা:- দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার মধুপুর পূর্বপাড়া এলাকায়।ফাঁকা বাড়ির সুযোগে চোরেরা বাড়ির নগদ টাকা, শোনার অলংকার নিয়ে চম্পট দেয়। ঘটনা সামনে আসতেই গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে পরিবারের তরফে মানিকচক থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।মধুপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কারীমূল।রবিবার সন্ধ্যার পর থেকেই বাড়ির পাশে একটি বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল।সেই অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির সদস্যরা যান। সেই ফাঁকা বাড়ির সুযোগে চোরেরা ঢুকে দুঃসাহসিক চুরির কান্ড ঘটায়।পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসতেই দেখি দুইজন চোর যাদের মুখ ঢাকা অবস্থায় ছিল তারা প্রাচীর টপকে পালিয়ে যাই। তারপর ঘরে গিয়ে দেখি সমস্ত কিছু লণ্ডভন্ড করে আলমারির তালা ভেঙে নগদ টাকা অলংকার নিয়ে পালিয়েছে। বাড়িতে এক লক্ষ পাঁচ হাজার টাকা নগদ ছিল। পাশাপাশি আলমারিতে বহু অলংকার ছিল সেই সমস্তটা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন নগদ টাকা সহ সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার জিনিস চুরি গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ পৌঁছে গোটা বিষয় খতিয়ে দেখেছেন। পাশাপাশি পুলিশের কাছে চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার