জেলার আপডেট ✍ Final Exposer

আটেশ্বর তলা থেকে কোম্পানির ঠেক পর্যন্ত বেহাল রাস্তার মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ করল এস,ইউ,সি,আই

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:-  আটেশ্বরতলা থেকে কোম্পানিরঠেক ভায়া মুখার্জির চক এই রাস্তাটি দীর্ঘ দিন অত্যন্ত বিপদজনক অবস্থায় হয়ে আছে। সর্ব সাধারণ মানুষের সুবিধার্তে এদিন এস ইউ সি আই( সি) দলের রাধাকান্তপুর লোকাল কমিটির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ করে। এই পথ অবরোধে নেতৃত্বদেন লোকাল কমিটির সম্পাদক জনার্দন হালদার,মহাদেব হালদার। এছাড়াও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য  কমরেড গুনসিন্ধু হালদার, রেনুপদ হালদার, বিশ্বনাথ সরদার সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ রা উপস্থিত ছিলেন। পরে রায়দিঘী থানার হস্তক্ষেপে এই অবরোধ ওঠে। এই আন্দোলনে প্রায় দেড় শতাধিক ছাত্র-যুব-মহিলা সহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করেছিলেন। স্থানীয় সূত্রে খবর এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামপঞ্চায়েত এলাকার প্রসুতি মা সহ অন্যান্য রোগী এম্বুলেন্স করে রায়দিঘী ব্লক হাসপাতালে যেতে হয়। কোম্পানিরঠেকে সবজি বাজার,বি ডি ও,থানা,ব্যাঙ্ক  সহ কয়েকটি সরকারি ও বে সরকারি অফিস আছে। এই রাস্তা দিয়ে রায়দিঘী কলেজ সহ প্রায় ১০ টি হাইস্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা রা যাতায়াত করেন। পথ অবরোধ বিক্ষোভ কারী রা জানান এই বিষয় টি বহুবার প্রশাসন কে জানানো হয়েছে। কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ার জন্য আজকের এই অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। যদি দ্রুত এই রাস্তার কাজ সম্পূর্ণ না হলে পরবর্তীতে আরো বৃহত্ব আন্দোলন ও বিক্ষোভ আন্দোলনের হুশিয়ারি দেন। এই পথ অবরোধ বিক্ষোভ মিছিলে এলার বহু সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার