জেলার আপডেট ✍ Final Exposer

ছাতনায় বেহাল ব্রিজে ঝুঁকিপূর্ণভাবেই যাতায়াত মানুষের, দ্রুত কাজ শুরু হবে জানালেন বিডিও

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- এলাকার গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরেই বেহাল। গতবারের বর্ষায় ব্রীজের দু প্রান্তে নেমেছে ধস। সেই ভাঙা রাস্তা দিয়েই ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছে স্কুলের বাস থেকে অনান্য যানবাহন। অন্য রাস্তা না থাকায় বাধ্য হয়ে ভাঙা ব্রিজের ওপর দিয়েই নিত্য যাতায়াত করতে হচ্ছে পাঁচ থেকে ছটি গ্রামের মানুষজনদের। ঘটনা ছাতনা ১ নং গ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত গন্ধেশ্বরী নদীর উপর চামকরা ব্রিজের। স্থানীয় মানুষের দাবি ব্রিজটি দ্রুত সংস্কার করা হোক। এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল বলেন, ‘এটা ব্রিজটির সংস্কারের কাজ দ্রুত শুরু হবে, ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার