আসানসোল ✍ Final Exposer

বরাকর বাজার এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকা দোকানদার দের দোকানপাট সরানোর নির্দেশ

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বাজার এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকা দোকানদার দের দোকানপাট সরানোর নির্দেশ ও একি সাথে বরাকর বাসস্ট্যান্ডের ভেতর গজিয়ে উঠা অবৈধ ভাবে দোকানপাট সরানোর নির্দেশ দেওয়া হয়।কোনো ভাবেই সরকারি জমি দখল করা যাবে না।সাথে বাস স্ট্যান্ড মতো জায়গা দখল করে দোকান পাট করা যাবে না, যেখানে সাধারণ মানুষ বাস ধরার জন্য আসেন।একই সাথে অবৈধ ভাবে বিক্রি করা হচ্ছে মদ বাস স্ট্যান্ডে বলে অভিযোগ। সেই মদবিক্রি বন্ধ করার নির্দেশ দেন।যদি অবৈধ মদ বিক্রি করা বন্ধ না হয় তাহলে পুলিশ তার ব্যবস্থা নেবে।উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের অধিকারিকেরা, কুলটি বোরো কার্যালয়ের বোরো চেয়ারম্যন সহ পুলিশ প্রশাসন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার