আসানসোল ✍ Final Exposer

একশো দিনের কাজের বকেয়া প্রাপ্তির সহায়তা শিবির সালানপুর ব্লকে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

একশো দিনের কাজের বকেয়া প্রাপ্তির সহায়তা শিবির শুরু হয় সালানপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত দফতরে। কেন্দ্র টাকা না দিলেও রাজ্য টাকা দেবে এই ঘোষণা করতেই বিভিন্ন পঞ্চায়েত দফতরে ফর্ম ফিলাপ শুরু হয়। আজ সালানপুর ব্লকের এথোড়া, সামডি, ফুলবেড়িয়া, পাঁচগাছিয়া পঞ্চায়েতে তদারকি করতে যায় বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।

দুর্গাদাসি বাউরী জানান যে আমি ১০০ দিনের কাজ করেছিলাম কিন্তু সম্পূর্ণ টাকা পাইনি ১০৫০০ টাকা পেয়েছি বাকি টাকাটা দিদি দেবে বলেছেন। আমারা খুব খুশি।

জেলা পরিষদের কর্মদক্ষ মোঃ আরমান বলেন দিদির নির্দেশে ১৮ তারিখ থেকে শুরু করে ২৫ তারিখ পর্যন্ত সহায়তা কেন্দ্র করা হয়েছে। যারা ১০০ দিনের কাজ করেছে কেন্দ্রীয় সরকার সেই টাকা তাদেরকে দেয়নি তবে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে মার্চের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে সেটাই আমরা দেখাশোনা করছি যাতে যে সমস্ত গরিব মানুষরা কাজ করেছিল তারা যাতে বাদ না পড়ে যায় তার জন্য এই সহায়তা কেন্দ্র।

বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন
পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করেছি আমার এলাকা থেকে মূলত গরিব মানুষরা ১০০ দিনের কাজ করেছে তারা টাকা পায়নি। দিদি কথা দিয়েছে সে সমস্ত গরিব মানুষদের টাকা মিটিয়ে দেওয়া হবে আমাদের বিশ্বাস দিদি যখন দায়িত্ব নিয়েছে এই ১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে দিচ্ছেনা আমাদের রাজ্য সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার