আসানসোল ✍ Final Exposer

আসানসোল সদরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে সবজি বাজারে অভিযান

কৌশিক মুখার্জী: আসানসোল:- মুখ্যমন্ত্রীর ঘোষনার পর আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের সবজি বাজারে অভিযান চলছে। আসানসোল সদরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে অভিযান চলছে আসানসোলের বিভিন্ন বাজারে।আসানসোলের কুলটি, বরাকর  রানীগঞ্জ, জামুরিয়া ও আসানসোলের খুচরো ও পাইকারি বাজার, কোট বাজার বার্ণপুর বাজারে অভিযান চালানো হয়। যারা দ্রব্যমূল্য বৃদ্ধি অযথা বাড়িয়ে বিক্রি করছে পাইকারি হোক বা খুচরো বিক্রেতারা তাদেরকে সতর্ক করা হয়।পাশাপাশি দাড়িপাল্লার কারচুপিটাও এখন রয়েছে বিভিন্ন বাজারে, সেই বিষয়েও নজর দিতে বলেছেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। 

 এই অভিযানে মহকুমা শাসক ছাড়া কৃষি দপ্তর, আসানসোল দুর্গাপুর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে জেলার টাস্কফোর্স কমিটি রয়েছে।তবে মহুকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন আগের দিনের অভিযানের পর বাজার দর অনেকটাই কম রয়েছে তবে কিছু ক্ষেত্রে পাইকারির সাথে খুচরো বাজার দরের অনেকটাই ফারাক দেখা যাচ্ছে এই বিষয়ে সতর্ক করা হয়েছে ব্যাবসায়ী দের একই সাথে পাইকারি বাজারের ব্যাবসায়ীদের সতর্ক করা হয় বাজার দরের ক্ষেত্রে কারণ পাইকারি বাজারে যদি দাম না কমে তা হলে খুচরো বাজারের দাম কমানো যাবেনা।তবে আগের দিনের অভিযানের পর বাজারে দর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।তবে দাম যা নিচ্ছে আরো একটু কমানোর সতর্ক করা হয়েছে ব্যাবসায়ীদের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার