আসানসোল ✍ Final Exposer

আবারো ছেলে ধরা সন্দেহে একযুবক কে মারধরের অভিযোগ উঠলো

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আবারো ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ উঠলো।ঘটনা আসানসোলের ৭৭নম্বর ওয়ার্ডের নর্সিংবাঁধ এলাকার।ছেলে ধরা সন্দেহে এক যুবক কে মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে আটক করে নিয়ে আসে।ওই যুবক আসানসোল রেলপার অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার বিষয় স্থানীয় সূত্রে জানা যায় ৭-৮বছরের স্কুলের বাচ্চারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলো, ঠিক তখন তাঁদের মনে হয় ওই যুবক ছেলে ধরা। এরপর ওই যুবক কে আটকে রেখে মারধর করা হয়।জানা যায় একটি স্কুলের বাচ্চার গলার চেন ছিনতাই করার চেষ্টা করছিলো ওই যুবক বলে অভিযোগ। এবং ছেলে ধরা বলে যুবককে আটক করে মারধর করা হয়।স্থানীয়দের অনুমান যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার