আসানসোল ✍ Final Exposer

ডেঙ্গু মোকাবেলাই গুরুত্বপূর্ণ বৈঠক

কৌশিক মুখার্জী: আসানসোল:- ডেঙ্গু প্রতিরোধ করতে আসানসোল পৌরনিগমের উদ্যোগে এক বৈঠক করা হয় শুক্রবার।এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নাবলম আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ আরো অন্যানোরা।বৈঠকের শেষে মেয়র বলেন গত বছর ডেঙ্গু পরিস্থিতিকে সামনে রেখে বর্ষা শুরুতেই ডেঙ্গু প্রতিরোধ উপর জোর দেওয়া হচ্ছে।পাশাপাশি সাধারণ মানুষ কেউ আবেদন করেন জমা জল না রাখতে, বাড়ির আসে পাশে পরিষ্কার পরিছন্ন রাখার।গতবছর আসানসোল পৌরনিগম এলাকায় ডেঙ্গু প্রভাব বিস্তার করেছিলো তাই এই বছর বর্ষা শুরু হয়েছে মানুষ যেনো ডেঙ্গু আক্রান্ত না হয় তাই বৈঠক ডাকা হয়েছিল এবং যেসব এলাকা গুলোতে গতবছর প্রকোপ বৃদ্ধি ছিলো সেইসব এলাকায় একদম বেশি করে নজর দিতে হবে। যেসব এলাকায় কম ছিলো আরো যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার