আসানসোল ✍ Final Exposer

বাংলা ঝাড়খণ্ড সীমান্ত থেকে আলু বোঝাই ট্রাক ঘুরিয়ে দিলো পুলিশ

কৌশিক মুখার্জী: কুলটি:-

রাজ্যে আলুর চাহিদা মেটানো না পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানী করা যাবে না।মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিল কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।শনিবার পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলু বোঝাই ট্রাক আটকালো পুলিশ।এরফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা।ট্রাক চালকদের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলু বোঝাই ট্রাক গুলো আটকে দিয়েছে পুলিশ।আলু বোঝাই ট্রাক গুলো বাংলা ঝাড়খন্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোস্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার