আসানসোল ✍ Final Exposer

মালদা জেলা পুলিশের বড়সড় সাফল্য, চুরি যাওয়া ৯৮ টি মোবাইল ফোন উদ্ধার

তন্ময় মাহারা: মালদা:- মালদা জেলা পুলিশের বড়সড় সাফল্য চুরি যাওয়া বিভিন্ন নামিদামি কোম্পানির ৯৮ টি মোবাইল ফোন উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের গাজোল থানার পুলিশ দুইজন সন্দেহভাজন যুবককে হাতেনাতে পাকড়াও করে। তাদের কাছ থেকে তল্লাশি চালাতেই উঠে আসে বিভিন্ন নামিদামি কোম্পানির ৯৮টি মোবাইল ফোন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে গাজোল টোল প্লাজায় নাকা চেকিং চালানোর সময় বাসের মধ্য থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করে। তাদের তল্লাশি চালাতে উঠে আসে আসল তথ্য। পুলিশি জেরাই ধৃতরা জানিয়ে, বিহারের কিশানগঞ্জ থেকে মালদহের কালিয়াচকে বিক্রির উদ্দেশ্যেই বাসে করে নিয়ে যাচ্ছিল। ধৃতদের নাম মহঃ সুকুরুদ্দিন (২৮), সালিম শে(৪১), দুজনের বাড়ি কালিয়াচক এলাকায়। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার