আসানসোল ✍ Final Exposer

ভোররাতে জাতীয় সড়কে দুর্ঘটনা

কৌশিক মুখার্জী: আসানসোল:- সোমবার ভোররাতে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের চাঁদা ও বোগড়াচটির মাঝে  বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সামগ্রী বোঝাই একটি দশ চাকা লরির পেছনে অপর এক দশ চাকা লরি ধাক্কা মারলে লরির মধ্যে থাকা গাড়ির চালক কেবিনে চাপা পড়ে গুরুতর আহত হয়।

জানা গেছে তুষ বোঝাই ওই লরিটি উত্তর প্রদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল, তারি মাঝে ঘটে এই ঘটনা। অপরদিকে যে বিকল হয়ে থাকা লরিটি রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিল সেই গাড়ির ড্রাইভার খালাসি গাড়ি ছেড়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে শ্রীপুর ফাঁড়ির পুলিশের ট্রাফিক বিভাগ ও জাতীয় সড়কের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই লরির মধ্যে আটকে থাকা গাড়ির চালককে দুটি ক্রেনের মাধ্যমে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায়  কেবিন থেকে উদ্ধার করে  আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে ও রাস্তার মাঝে বিকল হয়ে থাকা লরিটিকে সরিয়ে দিয়ে অবরুদ্ধ হয়ে থাকা ১৯ নম্বর জাতীয় সড়ক যানজট মুক্ত করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার