আসানসোল ✍ Final Exposer

পঞ্চায়েতের দরজার তালা ভেঙে চারটি আবর্জনা ফেলা গাড়ির ব্যাটারি চুরি

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের প্রবেশ দরজার তালা ভেঙে ই-কার্ট গাড়ির চারটি ব্যাটারি চুরি।জানা যায় ২১শে জুলাই রাতে চোরেরা পঞ্চায়েতের ভেতরে থাকা ময়লা আবর্জনা ফেলার চারটি ই-কার্ট গাড়ির মূল্যবান ব্যাটারি চুরি করে চম্পট দেয়।এই ঘটনায় কল্যা পঞ্চায়েতে প্রধান শ্রীকান্ত পাতর সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে জানা যায় পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার