আসানসোল ✍ Final Exposer

আবারো এটিএম প্রতারণার মুখে পড়ল এক ব্যক্তি

কৌশিক মুখার্জী: আসানসোল:-

এটিএম এর ভেতরেই জাল পেতে রয়েছে প্রতারকরা। গ্রাহকরা এটিএম এ টাকা তুলতে ঢুকলেই কোন প্রকারে তাদের এটিএম পিন ও এটিএম কার্ড বদল করে লুট করে নেওয়া হচ্ছে একাউন্ট থেকে টাকা। এমনই ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ল আসানসোলের একটি এটিএমে। এখানে দেখা যাচ্ছে দুই যুবক গ্রাহকদের সহযোগিতার নাম করে বেশ তাদের আশেপাশে দাঁড়িয়ে তাদের এটিএম কার্ড কখনো ঠিক করে দিচ্ছেন কখনো আবার পিছন থেকে উঁকি মেরে দেখে নিচ্ছেন এটিএম এর পিন। এই ঘটনার পরই ওই এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে দু লক্ষ টাকা খুইয়েছেন এক ব্যক্তি। ঘটনার সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিকাশ মণ্ডল নামে ওই ব্যক্তি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার